jagonews24.com
Latest items from this RSS source.
ময়মনসিংহের দুই বন্দর খোলা থাকলেও বন্ধ আমদানি-রপ্তানি
ময়মনসিংহের হালুয়াঘাটে কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দর খোলা থাকলেও বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন কড়ইতলী ও গোবড়াকুড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহীন মাহমুদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপল…
বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের পরবর্তী সরকারের কাছে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তাব পেশ করবে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্ক…
মেসির ছেলেদের সান্তোসের ১০ নম্বর জার্সি উপহার দিলেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ লিওনেল মেসির পরিবারের জন্য বিশেষ একটি উপহার পাঠিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের ১০ নম্বর জার্সি মেসির দুই ছেলে থিয়াগো ও মাতেওর জন্য উপহার দেন নেইমার। সান্তোস ক্লাব তাদের অফিসিয়াল …
বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ লাখ টাকা জব্দ, জামায়াত কর্মীর দুই বছরের জেল
শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সাত লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নড়িয়া সহকারী কমিশনার (ভ…
চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্ক তৃতীয় কোনো পক্ষকে টার্গেট (লক্ষ্য) করে নয় বলেও জানিয়েছে দেশটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় …
দেড় কোটি টাকার সম্পদ বেড়েছে তিশার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় এসেছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার নাম। প্রকাশিত ওই বিবরণীতে দেখা গেছে, এক বছরে যেখানে ফারুকীর মোট সম্পদ কমেছে, সেখানে তিশার সম্পদ বেড়ে…
শেষ মুহূর্তে ভোটারদের তথ্য দিয়ে সহায়তা করছে ‘স্লিপ বিতরণ কেন্দ্র’
রাজধানীর টিকাটুলি এলাকায় ওমর ফারুক এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এই শিক্ষার্থী ভোটের আগে খুঁজছিলেন তার ভোটকেন্দ্র কোথায়। পরে এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীর ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র থেকে নিজের পাশাপাশি পরিবারের অন্য …
গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩
গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা ব…
সৈয়দপুরের কাণ্ড জামায়াতের দেউলিয়াত্ব প্রমাণ করে: মাহদী আমিন
ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ জামায়াতের এক নেতাকে আটকের ঘটনা দলটির দেউলিয়াত্ব, অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা ও আচরণবিধি লঙ্ঘন প্রমাণ করে বলে মনে করছে বিএনপি। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচাল…
জনমত জরিপে এগিয়ে থাকা দল ফলাফলে দ্বিতীয় অবস্থানে
থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি প্রচারণা শেষে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে অনেক থাই নাগরিক অবাক হয়ে নিজেদেরই প্রশ্ন করছেন—আসলে কী হলো? নির্বাচনের আগে প্রকাশিত বেশিরভাগ জনমত জরিপে প্রগতিশীল পিপলস পার্টির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিছু জ…
রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ একই পরিবারের নিহত ৫, গর্ভবতী মা আহত
রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশু ও তাদের পিতাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে হওয়া ওই একই হামলায় আহত হয়েছেন তাদের গর্ভবতী মা। তিনি বেঁচে থাকলেও তার অবস্থা সংকটাপন্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বোহোডুখিভ শহরের একটি…
টানা ব্যর্থতার খেসারত, মাত্র ৮ মাসেই বিদায় কোচ ফ্র্যাঙ্কের
ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্সের জেরে টটেনহ্যাম হটস্পার প্রধান কোচ থমাস ফ্র্যাঙ্ককে বরখাস্ত করা হয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় লন্ডনের ক্লাবটি। মাত্র আট মাস আগে দায়িত্ব নেওয়া ৫২ বছর বয়সী ফ্র্যাঙ্ককে বিদায় নিতে হলো এম…
ঢাকায় দূষণরোধে ৪৫২৮ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
ঢাকা ও আশপাশের এলাকার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা উন্নত, পানি দূষণ কমানো এবং খাল-নদী পুনরুদ্ধারের জন্য ৩৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ। প্রতি ডলার ১২২ টাকা ৩৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৫২৮ ক…
অসুস্থ হয়ে পড়েছেন সেই জামায়াত নেতা, রমেক হাসপাতালে ভর্তি
সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। রংপ…
সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে চলমান বিচারে প্রভাব পড়বে না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির মধ্যে রংপুরের আবু সাঈদ হত্যা ও রামপুরায় দুইজনের হত্যা মামলা…
ঈশ্বরদী ইপিজেডে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড। প্রতিষ্ঠানটির অধীনে ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে ৪টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি…
রাঙ্গামাটির দুর্গম ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে র্যাবের হেলিকপ্টার
রাঙ্গামাটির দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় হেলিকপ্টার ব্যবহার হবে বলে জানিয়েছে র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহম…
কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের
টাকাসহ জামায়াতের নেতাকে আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) ব্যবসার কাজে টাকা নিতেই পারেন। এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। দলকে প্রশ্নবিদ্ধ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা…
ভাইরাল ভিডিও এআই-সৃষ্ট, ফরেনসিক পরীক্ষার দাবি আইনজীবীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। শুনানি শেষে নির্বাচনি অনুস…
ভোট গণনায় অনিয়মের অভিযোগ, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের পর ভোট গণনার স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠায় দেশটির নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ছে। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই পার্টি বড় জয় পেলেও, একাধিক আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার ব…